1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বুকে ব্যথা নিয়ে সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ অক্টোবর, ২০১২
  • ১৩৫ Time View

বুকে ব্যথা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।

রোববার সকাল ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা জামালপুর থেকে ঢাকা ফেরার পথে তিনি বুকে ব্যথা অনুভব করলে এ হাসপাতালের করোনিক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাহমুদুল হাসান বলেন,  “প্রায় ৪০ মিনিট আগে সংস্কৃতিমন্ত্রী এখানে এসে ভর্তি হয়েছেন। তাকে সিসিইউ ইউনিটের অবজারভেশন বেডে রাখা হয়েছে।”

তিনি আরও জানান,  হাসপাতালের পরিচালক ব্রায়ান বঙ্কিম হালদার ও দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা মন্ত্রীকে রোববার হাসপাতালে থাকতে বলেছেন। তবে এখন তার অবস্থা ভালো।

এদিকে, মন্ত্রী আবুল কালাম আজাদের অসুস্থতার খবর পেয়ে সেখানে ছুটে যান হাসপাতালের পরিচালক ব্রায়ান বঙ্কিম হালদার, সহকারী পরিচালক মাসুদ করিম, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ সহসভাপতি রুহুল আমিন তুহিন প্রমুখ।

সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের হৃদযন্ত্রে আগে থেকেই সমস্যা ছিল বলে জানান চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ