1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০ তেলের আমদানি-সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক : এলজিআরডি প্রতিমন্ত্রী

২য় ম্যাচে টাইগারদের এগিয়ে যাওয়ার লক্ষ্য, আছে বৃষ্টির শঙ্কাও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৬২ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। শুক্রবার (১২ মে) চেমসফোর্ডে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচটি জিতে এগিয়ে যাওয়ার লক্ষ্য সফরকারী বাংলাদেশের। তবে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৪ ভাগ!
ম্যাচটি বাংলাদেশের কোনও টিভি চ্যানেল দেখাচ্ছে না। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইসিসি টিভি’ ম্যাচটি সিরিজটি ফ্রি দেখানোর ব্যবস্থা করেছে। ব্যক্তিগত ইমেইল আইডির মাধ্যমে আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খুলে তিন ম্যাচের এই সিরিজ দেখা যাবে।
প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও তাতে আধিপত্য ছিল তামিমদের। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রানের স্কোর গড়তে পেরেছে। এমন স্কোর প্রত্যাশিত না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৬.৩ ওভারে তারা ৬৫ রানে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছিল। আর ৩.৩ ওভার খেলা হলেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের পক্ষে ম্যাচের ফল এসে যেত। শেষ পর্যন্ত বৃষ্টির হানায় পরিত্যক্ত হয়েছে ম্যাচ।
তবে শুক্রবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার আশায় সফরকারীরা। টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর সংকল্প, ‘উইকেট ব্যাটিং সহায়ক ছিল। এখানে ২৯০-৩০০ রান করা সম্ভব ছিল। কিন্তু মাঠে নামার আগে উইকেট সম্পর্কে আমাদের ধারনা ঠিক ছিল না। টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। দুর্ভাগ্যবশত আমরা ভালো শুরু করতে পারিনি। বড় জুটি গড়া দায়িত্ব ছিল। কিন্তু ব্যর্থ হয়েছি। আশা করি, ভুল থেকে শিক্ষা নেবো। পরের ম্যাচে পুরোপুরি খেলা হবে এবং আমরা লিড নিতে পারবো।’
আইরিশদের বিপক্ষে পরিসংখ্যানেও অনেক এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলেছে দু’দল। বাংলাদেশের জয় ৯টিতে, হেরেছে ২টি। পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে প্রথমবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল আইরিশরা। দ্বিতীয় জয়টি পেয়েছিল ২০১০ সালে বেলফাস্টে। এর বাইরে যতগুলো ম্যাচ খেলেছে কোনওটাতেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শুক্রবার নতুন ম্যাচেও অপ্রতিরোধ্য বাংলাদেশকে দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ