1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

মিলানকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে ইন্টার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৫৩ Time View

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের শুরুটা ছিল দুর্দান্ত। ম্যাচের ১১ মিনিটেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। জোড়া গোল হজম করে এসি মিলান ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও সেটি আর সম্ভব হয়নি। ফলে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিলান।
প্রায় ২০ বছর পর ইতালিয়ান দুই ক্লাব সেমিফাইনালে মুখোমুখি হওয়ায় সান সিরোয় টিকিটের আবেদন পড়েছিল ২০ লাখ। সেই রোমাঞ্চ গায়ে মাখতে মাঠে হাজির ছিলেন টেনিসের মহাতারকা নোভাক জোকোভিচও। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে দুই ক্লাবের পাঁচবারের সাক্ষাতে এটাই ইন্টারের প্রথম জয়। আগের চার ম্যাচের দুটিতে জিতেছিল মিলান, ড্র হয়েছিল বাকি দুটি।
ম্যাচের অষ্টম মিনিটে প্রথম লিড পায় ইন্টার মিলান। বসনিয়ান স্ট্রাইকার জেকোর গোলে ১-০ গোলে এগিয়ে যায় তারা। হাকান চালহানোগলুর কর্নারে বাঁ পায়ের ভলিতে জাল খুঁজে নেন তিনি। প্রথম গোল হজম করার কিছুক্ষণ পরই দ্বিতীয় গোল হজম করে এসি মিলান। ফেদেরিকো দিমার্কো ডি-বক্সের বাইরে পাস দেন আর্মেনিয়ান মিডফিল্ডার মিখিতারিয়ানকে। দুর্দান্ত প্রথম ছোঁয়ায় ভেতরে ঢুকে বিপজ্জনক অবস্থায় পৌঁছে যায় তিনি। এরপর জোরালো শটে ভেদ করেন নিশানা। ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার।
দ্বিতীয়ার্ধে শুরুটা অবশ্য ভালো করে এসি মিলান। ৫০তম মিনিটে ২০ গজ দূর থেকে ব্রাহিম দিয়াসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর আরেকটি ভালো সুযোগ পায় তারা, তবে সেই শট লক্ষ্যে রাখতে পারেননি জুনিয়র মেসিয়াস। ম্যাচের ৬৪তম মিনিটেও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মিলানের সামনে। অলিভিয়ে জিরুদের পাস থেকে সান্দ্রো তনালির শট পোস্টে লাগে। একেবারে শেষ দিকে আরেকটি সুযোগ পায় তারা। কিন্তু তোমাসো পবেগা শট মারেন গোলরক্ষক বরাবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ