1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৭৫ Time View

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। আজ মঙ্গলবার দিনের শুরুতে প্রথমে ব্যাট করে লঙ্কানরা সংগ্রহ করে ১৪৫ রান। মাঝারি রানের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ার-সেরা ৭৫ রানে ভর করে ১ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলার বাঘিনীরা।
স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালো কাটেনি জ্যোতিদের। প্রথম দুটি ওয়ানডে বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়েছিল। পরবর্তীতে জানা যায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আবারো আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এলসি)। কিন্তু আইসিসি ম্যাচটি অনুমোদন দেয়নি। ফলে পুরনো সূচিতেই শেষ হয় ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুই ম্যাচে ফল না এলেও শেষ ম্যাচে বাংলাদেশকে ৫৮ রানে হারিয়েছে স্বাগতিকেরা। সেই জয়ের সুবাদে ১-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতে নেয় লঙ্কান মেয়েরা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ কলম্বোয় দিনের শুরুতে চামারি আতাপাত্তুর ৩৮ এবং মাধাবীর ৪৫ রানে বড় সংগ্রহের পথে যাচ্ছিল লঙ্কান মেয়েরা। এরপর নিলাক্ষী ডি সিলভা করেন ২৯ রান। তবে এরপর আর দলের হয়ে কেউ তেমন রান করতে না পারায় লঙ্কান নারীদের ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট সংগ্রহ করেন ফাহিমা খাতুন। এ ছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন ফারিহা তৃঞ্চা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ