1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন এআই যেন বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক থাকতে হবে: রাষ্ট্রপতি শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় আন্তর্জাতিক অডিট দলের সন্তোষ প্রকাশ ব্রাজিলে এক ম্যাচে ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড সারাদেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা পোশাক কারখানার নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক সই

দেশের ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১১১ Time View

সিনেমা হল মালিকদের আবেদনের প্রেক্ষিত্রে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউডের ‘পাঠান’ সিনেমা।
শুক্রবার (১২ মে) ৩৮ সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। এরইমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিক্রি শুরু হয়েছে অগ্রিম টিকিট।
ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, লায়নস, মানিকগঞ্জের নবীন, বগুড়ার মধুবনসহ দেশের অনেক প্রেক্ষাগৃহে ইতোমধ্যে ‘পাঠানে’র পোস্টার টানানো হয়েছে।
সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বলেন, “সারাদেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। নিজস্ব সার্ভারের আওতায় ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। থাকছে ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে ‘পাঠান’ কত টাকা আয় করবে। অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। কয়েকটি শোয়ের টিকিট শেষ হয়ে গেছে।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। এতে অভিনয় করেছেন শাহরুখ খান। এ ছাড়া আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।
মুক্তির এক মাসে সিনেমাটির আয় হাজার কোটি ছাড়ায়। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি হওয়ার গৌরব অর্জন করেছে এই ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ