1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

হলান্ডের রেকর্ডের ম্যাচে শীর্ষস্থান পুনরুদ্ধার ম্যানসিটির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৫০ Time View

রেকর্ডবুকটা যেন নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন আর্লিং হলান্ড। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার মাঠে নামলেই প্রতিনিয়ত নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। গোল করাকে যেন রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। তার রেকর্ড গড়া ম্যাচে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে পেপ গার্দিওলার দল।

বুধবার (৩ মে) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহ্যাম ইউনাটেডের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় ম্যানসিটি। এই জয়ের ম্যাচে ম্যানসিটিকে প্রথম লিড এনে দেন নাথান আকে। এরপর ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। আর নির্ধারিত সময়ের শেষ দিকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন।

ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানসিটি। ম্যাচের ২৪তম মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন হলান্ড। তবে দুর্দান্ত হেডটা প্রতিপক্ষের গোলমুখে রাখতে পারেননি তিনি। এরপর ম্যাচের ৩০ ও ৩২ মিনিটে আরও দুইটি সুযোগ পেয়েও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়ে গোলশূন্যতেই বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে সিটিকে আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে আর থামানো যায়নি। বিরতির পর মাঠে নেমে পঞ্চম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। রিয়াদ মাহরেজের ফ্রি-কিকে দূরের পোস্টে ফাঁকায় বল পেয়ে যান নাথান আকে। সেখান থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন ডাচ এই ডিফেন্ডার।

ম্যাচের ৭০ মিনিটে রেকর্ড গড়া গোলের দেখা পেয়ে যান হলান্ড। সতীর্থ জ্যাক গ্রিলিশের থ্রু বল ধরে বক্সে ঢুকে ১৬ গজ দূর থেকে লম্বা শটে ওয়েস্টহাম গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী স্ট্রাইকার। যার মাধ্যমে এবারের লিগে ৩৫তম গোলের দেখা পেয়ে যান তিনি।

হলান্ডের আগে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ৩৪টি। ৪২ ম‍্যাচের আসরে এই রেকর্ড গড়েছিলেন অ‍্যান্ড্রু কোল ও অ‍্যালান শিয়েরার। তবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে অভিষেক মৌসুমেই মর্যাদার এই রেকর্ড নিজের করে নিলেন হলান্ড।

ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান আরও বাড়লে জয় নিশ্চিত হয়ে যায় সিটির। কর্নারে উড়ে আসা বল চলে যায় বক্সের বাইরে থাকা ফোডেনের কাছে। তার বুলেট গতির শটে বল প্রতিপক্ষের এমেরসনের পায়ে লেগে দিক পাল্টে চলে যায় জালে। এই জয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠল ম্যানসিটি।

লিগে ৩৩ ম্যাচে ২৫ জয় ও ৪ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুই নম্বরে। ৩৩ ম্যাচে ১৮ জয় ও ৪ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে নিউক্যাসেল ইউনাইটেড। আর একম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে চতুর্থ স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ