1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

দেশে ফেরা মুস্তাফিজকে নিয়ে যে বার্তা দিল দিল্লি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৭৮ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। আইপিএল খেলতে ভারতে থাকা মুস্তাফিজুর রহমান এখনও দলের সঙ্গে যোগ দেন নি। বুধবার (৩ মে) বিকেলে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার (৪ মে) সকালেই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন মুস্তাফিজ। এর আগে মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন আইপিএল খেলতে যাওয়া লিটন দাস। রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে বিমান বন্দর ত্যাগ করেন তিনি।
এদিকে, দেশে ফেরা মুস্তাফিজকে আয়ারল্যান্ড সিরিজের জন্য শুভ কামনা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। বুধবার (৩ মে) ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের সঙ্গে সেই ছবি পোস্ট করে দিল্লি ক্যাপশনে লিখেন, আমাদের সবার পক্ষ থেকে টাইগার ক্রিকেটার মুস্তাফিজের জন্য কোচের আর্শীবাদ এবং শুভ কামনা রইলো। আয়ারল্যান্ডে ভালো করুন, ফিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ