1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

আত্মহত্যার দৃশ্য সম্প্রচার করে তোপের মুখে ফক্স টিভি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৭ Time View

পুলিশের ধাওয়া খেয়ে পলায়নপর এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে তোপের মুখে পড়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ। নিজের মাথায় গুলি চালিয়ে ওই ব্যক্তির আত্মহত্যার দৃশ্যটি সরাসরি প্রচার করে টেলিভিশন চ্যানেলটি।

সংবাদমাধ্যম জানায় অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সের একটি মহাসড়কে ওই ব্যক্তিকে পুলিশের ধাওয়া করার দৃশ্য হেলিকপ্টার থেকে ধারণ করে সরাসরি সম্প্রচার করে ফক্স নিউজ।

পুলিশের তাড়া খেয়ে ওই ব্যক্তি এ সময় মরুভূমির দিকে পালানোর চেষ্টা করে। অবশেষে পুলিশ তাকে থামাতে সক্ষম হলেও আত্মসমর্পন না করে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা পথ বেছে নেন তিনি।

মর্মান্তিক দৃশ্যটি সরাসরি সম্প্রচার করে ফক্স। এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে অবশেষে ফক্সের উপস্থাপক শেপার্ড স্মিথ দর্শকদের কাছে এ ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন।

স্থানীয় পুলিশের মুখপাত্র টমি থম্পসন জানান শুক্রবার স্থানীয় সময় ১১ টার দিকে একটি রেস্টুরেন্টের বাইরে থেকে অস্ত্রের মুখে এক দম্পতির গাড়ি কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি।

খবর পেয়ে তার পিছু ধাওয়া করে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন তিনি। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি।

পরে মহাসড়কের পার্শ্ববর্তী একটি মেঠোপথে পুলিশ তাকে থামতে বাধ্য করলে গাড়ি থেকে নেমে সরাসরি মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। আত্মহত্যাকারীর পরিচয় এখনও বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ