1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন মার্কুইনোস

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৭৫ Time View

ফরাসি ক্লাব পিএসজিতে খেলেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মার্কুইনোস। সেন্ট্রাল এই ডিফেন্ডার প্যারিসের দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার সঙ্গে প্যারিসিয়ানদের চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত। তবে ২৮ বছর বয়সী মার্কুইনোসের সঙ্গে আরও তিন বছরের চুক্তি নবায়ন করছে পিএসজি।

ইউরোপিয়ান দলবদল বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, পিএসজির সঙ্গে মার্কুইনোসের চুক্তি আরও তিন বছর বৃদ্ধির ব্যাপারে দুই পক্ষ মৌখিকভাবে সম্মত হয়েছে। এখন শুধু চুক্তিপত্রে সই করে ঘোষণা দেওয়ার অপেক্ষায় রয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের এই তারকা ২০১২ সালে পাড়ি জমান ইতালিয়ান ক্লাব রোমায়। সেখানে এক মৌসুম খেলার পরে পিএসজির সঙ্গে চুক্তি করেন মার্কুইনোস। এরপর থেকে দলটির রক্ষণের সেরা ভরসা হয়ে খেলে যাচ্ছেন তিনি। দলে মেসি, নেইমার, এমবাপ্পে, সার্জিও রামোসের মতো তারকা থাকলেও পিএসজির অধিনায়ক তিনি।

পিএসজিতে মার্কুইনোসের এক বছর পরে চুক্তি শেষ হলেও অন্য কোন ক্লাবে যাওয়ার কোনো গুঞ্জন ছিল না। তাই ছয় ফিট উচ্চতার এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে কাতারি মালিকানাধীন ক্লাবটি। এই চুক্তি বৃদ্ধির সঙ্গে বেতনও বাড়বে তার। দলটির হয়ে ২৬৪ লিগ ম্যাচে ২৪ গোলও রয়েছে বর্তমানে অন্যতম সেরা এই ডিফেন্ডারের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ