1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

সেমিতে টাঙ্গাইল-নারায়ণগঞ্জ-যশোর-আনসার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪৪ Time View

ওয়ালটন মহিলা ফুটবল সুপার লিগের সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, আনসার ও ভিডিপি এবং যশোর জেলা দল।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রিক্তার হ্যাট্রিকে টাঙ্গাইল ৪-০ গোলে হারায় নরসিংদী জেলাকে। বিজয়ী দলের রিক্তা ৮, ৫৭  ৭০ মিনিটে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন। অপর গোলটি করেন মালেকা।
এই জয়ে তিন ম্যাচে দুটিতে জয় ও এক ড্রয়ের সুবাদে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় টাঙ্গাইল।

একই ভেন্যুতে অপর ম্যাচে শেষ মুহূর্তের গোলে নারায়ণগঞ্জ ৩-২ গোলে হারিয়েছে সাতক্ষীরাকে। বিজয়ী দলের পক্ষে শরীফা, আনজুমান ও মিথিলা প্রত্যেকেই একটি করে গোল করেন। সাতক্ষীরা পক্ষে একটি করে গোল করেন সুরিয়া আক্তার ও সাবিনা খাতুন।

এই জয়ে তিন ম্যাচের দুটিতে জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে নারায়ণগঞ্জ।

এদিকে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুনমুনের হ্যাট্রিকে ঠাকুরগাঁও ৪-০ গোলে হারিয়েছে রাঙ্গামাটিকে। মুনমুন ২৫, ৪৫ ও ৭০ মিনিটে গোল তিনটি করেন। এছাড়া বিজয়ী দলের অপর গোলটি করেন মনসা।

একই ভেন্যুতে অপর ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল ১-০ গোলে হারিয়েছে যশোর জেলাকে। বিজয়ীদের পক্ষে একমাত্র গোলটি করেন অম্রা চিং মারমা।

গ্রুপ ‘এ’ থেকে তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে আনসার ও ভিডিপি দল চ্যাম্পিয়ন এবং দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে যশোর রানার্স আপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ