1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু ছিলেন শ্রমজীবী মানুষের নেতা : আমু

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৬৪ Time View

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন শ্রমজীবী মানুষের নেতা। শ্রমিক শ্রেণির প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং ভালবাসা ছিল। তিনিই দেশ স্বাধীন হওয়ার পরে সরকারিভাবে মে দিবস পালনের উদ্যোগ নিয়ে ছিলেন। আজ তাই সরকারিভাবে সারাদেশে মে দিবস পালন হচ্ছে।

সোমবার (১ মে) ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমবান্ধব সরকার। এই সরকার যখনই ক্ষমতায় আসে, শ্রমিকদের কল্যাণে কাজ করে। পুঁজিবাদের সৃষ্টি না হলে, কল-কারখানার সৃষ্টি না হলে, শ্রমিক শ্রেণির সৃষ্টি হয় না। আর শ্রমিক শ্রেণির সৃষ্টি না হলে, শ্রম বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম হয় না।

এ সময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ