1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

ইংল্যান্ডের পথে টাইগারদের দ্বিতীয় বহর, নেই লিটন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৫২ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের আগে সিলেটে তিন দিনের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। ক্যাম্প শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পাননি মিরাজ-হাসানরা। এবার ইংল্যান্ডে গেলেন ক্রিকেটারদের বহরের দ্বিতীয় ভাগ। এই বহরে ছিলেন মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, রনি তালুকদার-হাসান মাহমুদরা।

সোমবার (১ মে) সকাল ১০টা ৪০ মিনিটে বিমানে করে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে জাতীয় দলের দ্বিতীয় বহর। এর আগে, রোববার (৩০ এপ্রিল) মধ্যরাতে প্রথম ভাগে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেন টাইগারদের পাঁচ ক্রিকেটার এবং কোচিং স্টাফরা।

আইপিএল ফেলে দেশে ফেরা জাতীয় দলের ওপেনার লিটন দাসকে দ্বিতীয় বহরের সঙ্গেও দেখে যায়নি। জানা গেছে, দলের সঙ্গে যোগ দিতে আগামী ৩ মে ইংল্যান্ড যাবেন তিনি।

এদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। জানা গেছে, সেখান থেকেই দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন এই অলরাউন্ডার। এ ছাড়া আইপিএল থেকেই ইংল্যান্ডে যাবেন মোস্তাফিজুর রহমান। তবে এই দুই টাইগার ক্রিকেটার কবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার আগে প্রথম লক্ষ্য থাকবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। সোমবার সকালে লন্ডনের বিমান ধরার আগে বিমান বন্দরে এই কথা জানান তিনি।

লন্ডনে পৌঁছে আগামী ৫ মে (শুক্রবার) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯ মে চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে শান্ত-সাকিবরা। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে আগামী ১২ ও ১৪ মে।

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ