1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

সুদান প্রবাসীদের ফেরতের বিষয়টি পরিষ্কার করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬৮ Time View

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ ক্রমে ভয়াবহ আকার ধারণ করেছে। এতে বাংলাদেশের রাষ্ট্রদূতের অফিস এবং বাসভবনও বাদ যায়নি। অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।

বর্তমানে দেশটিতে ১৫শ’ বাংলাদেশি আটকা পড়েছেন। এদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এমন অবস্থায় সরকার তাদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নিয়েছে। আগামী ৩ অথবা ৪ মের মধ্যে আগ্রহীদের পোর্ট সুদান থেকে জেদ্দায় নেওয়া সম্ভব হবে বলে আশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, আমরা আশা করছি, ২ অথবা ৩ মে প্রথম দফায় তালিকাভুক্ত ৭০০ জনকে পোর্ট সুদানে নিতে পারবো। সেখান থেকে ৩ অথবা ৪ মে তারা জাহাজে করে জেদ্দায় পৌঁছাবেন। সেখানে তাদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করেছে সৌদি সরকার। এর পরেই মদিনায় যাওয়া বিমানের ফ্লাইট ব্যবহার করে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

রোববার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুদানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে এক সমন্বয় সভা শেষে এমন পরিকল্পনার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ