1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী: হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৭ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। এ সরকার ক্ষমতায় আসার পর দেশের অনেক উন্নয়ন হয়েছে। ঘটেছে তথ্য, প্রযুক্তি ও শিক্ষার বিকাশ।

শুক্রবার সকাল ১১টায় নগরীর হোটেল সিটি ইনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) খুলনা আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী।

সম্মেলনে সভাপতিত্ব করেন আইডিইবি’র খুলনা অঞ্চলের সহ-সভাপতি শেখ রফিকুল ইসলাম তাপস।

বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ