1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

মহিলা কাবাডি লিগে যাত্রাবাড়ী ও ওয়ান্ডারার্সের জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪৩ Time View

ওয়ালটন মহিলা কাবাডি লিগে শুক্রবার যাত্রাবাড়ী ক্রীড়া চক্র এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব জিতেছে। এ জয়ে উভয় দলই প্রতিযোগিতার সুপার ফোরে উন্নীত হয়েছে।

কাবাডি স্টেডিয়ামে প্রথম ম্যাচে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র দুটি লোনাসহ ৩২-১১ পয়েন্টে সিংনা সংঘকে হারায়। দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব চারটি লোনাসহ ৬৪-২৫ পয়েন্টে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদকে পরাজিত করে।

শনিবার সুপার ফোরের খেলায় ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও ‘খ’ গ্রুপ রানার্সআপ জুরাইন জনতা ক্লাবের এবং ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও ‘ক’ গ্রুপ রানার্সআপ আজাদ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ