1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৮৮ Time View

ইন্দোনেশিয়ার পরিবর্তে আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্তআর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বাগতিক স্বত্ব পাওয়ার কারণে ইন্দোনেশিয়ার পরিবর্তে আর্জেন্টিনা সরাসরি খেলবে এই আসরে। এর আগে বাছাইপর্বে আর্জেন্টিনা বাদ পড়েছিল।
এ সম্পর্কে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেছেন, ‘ফিফা অত্যন্ত আনন্দের সাথে ঘোষনা দিচ্ছে যে এ বছরের ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। বিশ্ব কাপ জয়ী দেশে এই ধরনের একটি আসর আয়োজন ভবিষ্যতের তরুণ ফুটবলাদের জন্য নিজেদের প্রমাণের অনেক বড় একটি সুযোগ তৈরি হবে।’
গত মাসে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আপত্তির জেরে ইন্দোনেশিয়ার স্বাগতিক স্বত্ব বাতিল করে ফিফা। ইন্দোনেশিয়া ও ইসরাইলের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই।
বিকল্প স্বাগতিক হিসেবে আর্জেন্টিনা প্রথম থেকেই আগ্রহ দেখিয়ে আসছিল। গত সপ্তাহে ফিফার প্রতিনিধিদল আর্জেন্টিনার অবকাঠামো সুযোগ-সুবিধা বিবেচনা করে স্বাগতিক হিসেবে তাদের বেছে নেবার সিদ্ধান্ত নেয়। আগামী ২১ এপ্রিল জুরিখে ড্র অনুষ্ঠিত হবে।
সোমবার ফিফার ঘোষণা আগে অনূর্ধ্ব-২০ বিশ^কাপ আয়োজনে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনকে (এএফএ) পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে আর্জেন্টাইন সরকার। এ পর্যন্ত সবচেয়ে বেশি ছয়বার অনুর্ধ্ব-২০ বিশ^কাপ শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ