1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৭০ Time View

আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। গত শুক্রবার (১৪ এপ্রিল) তাকে আগামী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে ফিফা।

এজন্য অনুমেয়ভাবে বাফুফের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন সোহাগ। তার জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান হোসেন তুষার। আগামী তিন থেকে ছয় মাসের জন্য তাকে নিয়োগ দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে বাফুফে ভবনে এক জরুরি বৈঠকে বসেছিল ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা। সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইমরানকে নিযুক্ত করেছে বাফুফে।

এর আগে ২০১৬ সাল থেকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন ইমরান। এরপর প্রটোকল বিভাগের ম্যানেজারও দায়িত্ব পালন করেন তিনি। এখন নতুন করে যোগ হচ্ছে সাধারণ সম্পাদকের দায়িত্ব।

গুঞ্জন রয়েছে, সোহাগের মতো ইমরানও সালাউদ্দিনের কাছের মানুষ। তাই তাকেই স্থায়ী করতে পারেন বাফুফে প্রধান। এদিকে সভা থেকে বেরিয়ে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, ‘আবু নাঈম সোহাগকে আর কখনও বাফুফেতে ফেরানো হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ