1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ইসলাম ধ্বংসে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্র মিলিত হয়েছে: খন্দকার মোশাররফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৯ Time View

ইসলামবিরোধী ষড়যন্ত্রে ও ধ্বংসে আন্তর্জাতিক শক্তির সঙ্গে জাতীয় শক্তি মিলিত হয়েছে। সেই লক্ষ্যে সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যেমন করে তুলে নেওয়া হয়েছে, তেমনি মহানবী হযরত মোহাম্মদকে(সা.) অবমাননা করে আমেরিকায় সিনেমা নির্মিত হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর ইঞ্জিনির্য়ার্স ইনিস্টিটিউটে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (র.) স্মরণে আন্তর্জাতিক শায়খুল হাদীস কনফারেন্সে একথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি আরো বলেন, ‘‘যে দেশে ৯০ শতাংশ মুসলিম, সেই দেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তুলে নেওয়া হয়েছে। মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের সুসম্পর্কের কথাও আজ সংবিধান থেকে তুলে ফেলা হয়েছে।’’

‘‘আমেরিকায় নবীজিকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে। অথচ দেশটি আজ নীরব ভূমিকা পালন করছে।’’

‘‘এই ষড়যন্ত্র উৎখাত করতে হলে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের পথ অনুসরণ করে সকল আলেমকে এক হতে হবে।’’

তিনি আরো বলেন, ইসলামকে জঙ্গিবাদের সঙ্গে মিলিয়ে টুপি-দাড়িকে জঙ্গি বলে বদনাম দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ একটি দুর্দিনের মধ্যে অতিবাহিত করছে। সেই জন্যে সবার মুরুব্বি আজিজুল হকের জীবন অনুসরণ করে ইসলামের জাগরণ সৃষ্টি করতে হবে।

তিনি আরো বলেন, ‘‘এক সময় চার দলীয় জোট ভেঙ্গে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। সে ষড়যন্ত্র মোকাবিলার জন্য খালেদা জিয়া আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আর এ সমস্যার সমাধান করেছিলাম আল্লামা আজিজুল হকের সঙ্গে আলোচনা করে।’’

খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাবীবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহম্মেদ, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা প্রমুখ।

খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের স্মরণে আন্তর্জাতিক শায়খুল হাদীস কনফারেন্সের উদ্বোধন করেন খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ