1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

একের পর এক মার্কেটে আগুন সন্দেহজনক : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৫৯ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। এই শান্তিপূর্ণ দেশে একের পর এক বড় বড় মার্কেটে আগুন লাগছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা আসলেই সন্দেহের বিষয়।
আজ শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুনামগঞ্জের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত ৩৪৬ জন রোগীর মাঝে ১ কোটি ৭৪ লাখ টাকা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এদেশে একটি গোষ্ঠীর আগুন সন্ত্রাস করার ইতিহাস আছে। তাদের ভাষা গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য নয়। তারা ধমক দিয়ে, আগুন সন্ত্রাসের ভয় দেখিয়ে সরকার বদলাতে চায়। মার্কেটগুলোতে আগুন লাগার পেছনে তাদের হাত রয়েছে কি না, খতিয়ে দেখা হবে।
মন্ত্রী বলেন, এপ্রিল মাসে দেশে সবকিছুর দাম বাড়লেও আগামী মে মাস থেকে নিত্যপণ্যের দাম কমে আসবে। কারণ মে মাসে হাওরের সম্পূর্ণ ধান ঘরে উঠে যাবে। ধান চালের দামটাই মূল্যস্ফীতির প্রধান কারণ। ধান ঘরে উঠে গেলে আশা করি মে থেকে সবকিছুর দাম কমে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ