1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

গুগলকে বিতর্কিত ভিডিও ক্লিপ সর‍াতে বললো ব্রাজিলের আদালত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২
  • ১১২ Time View

ইসলাম বিরোধী বিতর্কিত ভিডিও ক্লিপ ইউটিউব থেকে সরিয়ে ফেলতে গুগলের প্রতি নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। পাশাপাশি দেশের নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের একজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ জারি করেছেন ব্রাজিলের অপর একটি নির্বাচনী আদালত।

মঙ্গলবারের সাও পাওলোর একটি আদালত ভিডিও ক্লিপটি সরিয়ে ফেলতে গুগলের প্রতি নির্দেশ দেয়।  আদালতের এ নির্দেশের অল্প আগেই ব্রাজিলের প্রেসিডেন্ট দালমা রোসেফ জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় পশ্চিমাদের ইসলাম ভীতির সমালোচনা করেন। পরিষদের বার্ষিক সাধারণ অধিবেশনে দেওয়া নিজের ভাষণে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো ইসলাম ফোবিয়ায় আক্রান্ত।

ব্রাজিলের মুসলমানদের সংগঠন ন্যাশনাল ইসলামিক ইউনিয়ন ইউটিউবে প্রচারিত ওই বিতর্কিত ভিডিওটির বিরুদ্ধে ব্রাজিলের আদালতে মামলা দায়ের করে।

মঙ্গলবার দেওয়া রায়ে বিচারক গিলসন দেলগাদো মিরান্ডা বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণের পাশাপাশি ধর্মীয় বিদ্বেষের কবল থেকে আক্রান্ত সম্প্রদায় ও ব্যক্তিকে রক্ষা করাও প্রয়োজনীয়।’ পাশাপাশি অবৈধ কিছু নিষিদ্ধ করা কখনই মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত নয় বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ব্রাজিলের একটি নির্বাচনী আদালত গুগলের একজন উর্ধŸতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া একজন মেয়র প্রার্থীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক প্রচারণা সম্বলিত ভিডিও ইউটিউব থেকে সরিয়ে না নেওয়ায় আদালত এ নির্দেশ দেয়। গুগল এ নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে বলে জানা গেছে।

সম্প্রতি ইউটিউবে প্রচারিত হওয়া বিতর্কিত ভিডিও ক্লিপের বিরুদ্ধে বিশ্বব্যাপী আইনী চ্যালেঞ্জ গুগলের দায়িত্বশীলতাকেই প্রশ্নবিদ্ধ করে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভিডিওটিকে কেন্দ্র করে সমগ্র বিশ্বে মুসলমানদের মধ্যে ক্রোধ ছড়িয়ে পড়ে এবং সহিংস প্রতিবাদ বিক্ষোভে অন্তত ৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ