1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

আইপিএলের জন্য বাড়ল লিটনের ছুটি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৭৩ Time View

আইপিএলে খেলতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিটন দাস। তবে আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় টুর্নামেন্টের শুরু থেকে খেলার অনুমতি পাননি তিনি। তাই জাতীয় দলের দায়িত্ব শেষ করে ভারতে উড়াল দিয়েছেন লিটন। দেশসেরা এই ব্যাটার এখন অবস্থান করছেন কলকাতায়।

আইপিএল খেলতে গেলেও টুর্নামেন্টের বাকি সময়ে পুরোপুরি থাকা হচ্ছে না লিটনের। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এজন্য আগামী ২ মে পর্যন্ত এনওসি পান তিনি। তবে সেই ছুটির সঙ্গে আরও দুই দিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১০ এপ্রিল) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন। লিটনের ছুটি বাড়লেও আরেক টাইগার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পূর্বনির্ধারিত সময়েই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মুস্তাফিজ সময়মতো যোগ দেবে। এ ছাড়া নিক পোথাস যোগ দেবে ইংল্যান্ডে।’

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ এবং ১৪ মে। সফরে চারটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেটি বাতিল করে তারা। যদিও সেখানে দুই বোর্ডেরই সম্মতি ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ