1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

জুনিয়র এনটিআরের পারিশ্রমিক ১২৯ কোটি!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৮২ Time View

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর। বর্তমানে তার জনপ্রিয়তা তুঙ্গে। ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে ‘আর আর আর’ সিনেমার জন্য অস্কার জয়ের পর অভিনেতার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে।

আর এই পুরস্কার অর্জনের পর কাজের পারিশ্রমিকও বাড়িয়েছেন এই অভিনেতা। বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এনটিআর, যা বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি ২১ লাখ টাকারও বেশি।

তবে ‘ওয়ার টু’ সিনেমায় অভিনয়ের জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস নির্মাণ করছে এটি।

সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। আর এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বলিউডে পা রাখতে যাচ্ছেন এনটিআর। এতে সুপারস্টার হৃতিকের সঙ্গে পর্দায় দেখা যাবে তাকে।

এ ছাড়াও বর্তমানে তার হাতে রয়েছে নির্মাতা কোরাতলা শিবার ‘এনটিআর ৩০’ এবং ‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে নতুন আরেকটি সিনেমায় কাজ করছেন তিনি।

গেল ২৫ মার্চ মুক্তি পায় জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। এটি মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাপ্রেমীদের। সেই সঙ্গে ঝড় তুলেছিল বক্স অফিসেও।

খবর : ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ