1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

উরুগুয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৭৫ Time View

কাতার বিশ্বকাপটা যেন ভুলে যেতেই চাইবে ব্রাজিল সমর্থকরা। কেননা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়। দুঃস্বপ্নের বিশ্বকাপের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেও রঙহীন নেইমার জুনিয়ররা। কিন্তু সেলেসাওদের ভবিষ্যৎ তারকারা রীতিমত উড়ছে। অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।
আজ ইকুয়েডরের জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে এ গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় ব্রাজিল ও উরুগুয়ে। নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে উরুগুয়ের বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে সেলেসাওরা।
ম্যাচের শুরুতেই দুই দলের আক্রমণে খেলা জমে উঠে। কিন্তু কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনড় থাকা ব্রাজিল গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে সমর্থকদের উল্লাসে ভাসান স্ট্রাইকার রায়ান। ম্যাচের ৬৫ মিনিটে তার গোলে এগিয়ে যায় ফিলিপ লিলের দল। ১-০ গোলে এগিয়ে থেকে যেন নিজেদের স্বভাবসুলভ ফুটবলটা খুঁজে পায় ব্রাজিল।
ম্যাচে ফিরতে মরিয়া উরুগুয়ে উল্টো ৮৩ মিনিটে লরানের গোলে পিছিয়ে পড়ে। শেষ দিকে ম্যাচের ৮৯ মিনিটে ম্যাথিয়াস রেইসের গলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করে ব্রাজিল।
এ জয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচ গুলোতেই ছন্দে ফিরে সেলেসাওরা। এরপর টানা তিন জয়ে গ্রুপে শীর্ষস্থান নিজেদের করে নেয় নেইমারদের উত্তরসূরীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ