1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

বোলিং না করার বিষয়ে মুখ খুললেন সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৫৭ Time View

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে জয় পেলেও দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৬ ওভার বল করেছেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে মাত্র তিন ওভার হাত ঘুরিয়েছিলেন বাঁ-হাতি এই স্পিনার। বাকিটা ম্যাচের দ্বিতীয় ইনিংসে। আর তাই ম্যাচ শেষে শুক্রবার (৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে প্রশ্নও উঠলো এ নিয়ে।

সাকিবের দাবি, হাতে বেশি অস্ত্র থাকলে সব ব্যবহারের দরকার পড়ে না।

বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, বোলিং না করার কোনো ব্যাখ্যা নেই। বোলিং করতেই হবে, এমন কথা নেই। হাতে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সবগুলো ব্যবহারের দরকারও নাই।

সাকিব যোগ করেন, আমি ছাড়া বাংলাদেশের বোলিং চলে না? আমাদের অনেক বোলার আছে। যারা প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার মতো। তাদের ওপর বিশ্বাস ছিল আমার।

এদিকে আইরিশদের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে দুই ইনিংসে নয় উইকেট নিয়েছেন তাইজুল। সাকিব ও মিরাজ নিয়েছে চার উইকেট।

সাকিবের ভাষ্য, কম বোলার থাকলে ২০ উইকেট নেওয়ার সুযোগ কম থাকে। বোলিং অপশন বেশি লাগবে, এটার বিকল্প নেই। কম বোলার থাকে ডিফেন্সিভ মাইন্ডে খেললে। ড্র করার বা ব্যাটিংয়ে ভালো করার চিন্তা নিয়ে নামলে। বেশিরভাগ ম্যাচে আমরা এই অ্যাপ্রোচ (আক্রমণাত্মক) নিয়ে খেলার চেষ্টা করবো। প্রতিপক্ষ, কন্ডিশনের ওপরও কিছু বিষয় নির্ভর করবে।

বাঁ-হাতি এই স্পিনারের মতে, মেহেদি মিরাজ সাত নম্বর ব্যাটার হিসেবে দলকে আস্থা দেওয়ায় বোলার বেশি নিয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া লিটন কিংবা শান্তকে দিয়ে নিয়মিত ওপেনিং করানোর পরিকল্পনা নেওয়া হয়নি। জাকির হাসান ফিট থাকলে তাকেই ওপেনিং করানো হতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ