1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

স্বাধীনতার ওপর আঘাত আসলে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব : হানিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশের স্বাধীনতার ওপর আঘাত আসলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব।
তিনি বলেন, স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে যদি কোন উক্তি কারও উদ্বৃতি দিয়ে ছাপানো হয়, যা তিনি বলেননি। টাকা দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে, এটি একটি চরম অপরাধমূলক কাজ এবং এটি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব। সেই আইনগত ব্যবস্থা নেয়ার পরে যদি কারো মনে আঘাত লাগে তবে তারাও এ ষড়যন্ত্রের অংশীদার।’
আজ শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘এ সরকারের সময় সবচেয়ে বেশী সুযোগ-সুবিধা দেয়া হয়েছে সাংবাদিকদের। সংবাদ মাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটানো হয়েছে। সাংবাদিকরা নিয়মিত যেভাবে খুশি লিখছে, সরকারের সমালোচনা করছে, তাতে কারোর কোন সমস্যা হচ্ছেনা, কিন্তু আমাদের যেখানে মূল জায়গা সেই স্বাধীনতার উপর যদি আঘাত আসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব, জনগণও সেটাই প্রত্যাশা করে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি নতুন নয়। ১/১১-এর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিল, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছে, যা এই পত্রিকায় ফলাও করে সে সময় ছাপানো হয়েছে। ২৬ মার্চের এ ঘটনাও আগের মতই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র।’
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুখেন কুমার পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ হাসান মেহেদী. সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।
পরে তিনি কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে রহিমা আফছার দাবা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ