1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সেই সব অপশক্তিকে আমরা বাংলার মাটিতে দেখতে চাই না : দীপু মনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৬৪ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা উন্নয়নের বিরোধী, যারা নারীর অধিকারের বিরোধী, যারা আমাদের শিশু অধিকারের বিরোধী, আমাদের প্রতিবন্ধীদের ব্যাপারে যাদের অন্তরে সহমর্মিতা নেই, যারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘুদের ওপর বারবার নির্যাতন চাপিয়ে দেয়। সেই সব অপশক্তিকে আমরা বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা স্বাধীনতা দিবসে প্রত্যয় ব্যক্ত করতে চাই।
আজ রোববার সকাল ১০টার দিকে চাঁদপুর স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা একাত্তর, পঁচাত্তর, একুশে আগস্টের হত্যাকারী কিংবা ২০১৩-১৪ সালের অগ্নিসন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।
মন্ত্রী বলেন, যে স্বপ্ন নিয়ে, যে অসম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়বার প্রত্যয় নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছিল সেই বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাস্তবায়ন করব।
তিনি বলেন, ১৯৯৬ সালে নিবার্চনের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করার পর বাংলাদেশ আবারো ঘুরে দাঁড়িয়েছিল। আবার স্বাধীনতার চেতনায় দেশ পরিচালিত হয়েছিল। কিন্তু ২০০১ থেকে ২০০৮ সালে আবার দেশ উল্টো পথে হেঁটেছে। আবারও স্বাধীনতাকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। ২০০৮ সালের পর নিবার্চনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জয়ী হওয়ার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে না। সারাদেশে যত গৃহহীন মানুষ আছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাদের ঘর দিয়ে যাচ্ছেন, যা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ