1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

জিটিভিতে ‘মুস্তাফা জামান আব্বাসী’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১৯৪ Time View

জিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘পুরানো সেই দিনের কথা’। অনুষ্ঠানের প্রতিটি পর্ব  সাজানো হয় একজন বরেণ্য ব্যক্তিত্বকে ঘিরে।

এবারের পর্বে দেখানো হবে প্রখ্যাত লোক সাহিত্য ও লোক সঙ্গীত গবেষক মুস্তাফা জামান আব্বাসীকে। অনুষ্ঠানে  তার  বনার্ঢ্য জীবনের  জানা-অজানা গুরুত্বপূর্ন তথ্য,ছেলেবেলা, শিক্ষা জীবন, সংগ্রাম, আন্দোলন, জীবনের টার্নিং পয়েন্ট, জীবনের নানা অভিজ্ঞতা, পাওয়া না পাওয়ার গল্প ইত্যাদি আরও অনেক বিষয় নিয়ে থাকবে নানা কথা।

এছাড়াও  তার সংগ্রহিত ছবি, নানা অর্জন, লেখা, বই-পত্র প্রভৃতি দেখানো হবে। পাশাপাশি তার বর্তমান অবস্থা তুলে ধরা হবে।

তার বনার্ঢ্য জীবনের  জানা- অজানা গুরুত্ব পূর্ন তথ্য ছাড়াও তিনি নতুনদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ দিবেন।
এইচ এম তানভীর হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি বুধবার রাত ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ