1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

আত্মসমর্পণের পর জামিন পেলেন মাহির স্বামী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৭৬ Time View

সৌদি আরব থেকে ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরার একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। সোমবার (২০ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক নিয়াজ মাখদুম দুই মামলায় রকিব সরকারের জামিন মঞ্জুর করেন।
বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদাত সরকার। তিনি বলেন, ‘সোমবার দুপুর দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন আবেদন করেন রকিব সরকার। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক নিয়াজ মাখদুম।’
আইনজীবী আনোয়ার সাদাত আরও বলেন, ‘পুলিশ দুই মামলার প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত রকিব সরকারের জামিন বহাল থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত।’
চাঁদাবাজি ও মারামারির ঘটনার সময় রকিব সরকার ও মাহিয়া মাহি দেশের বাইরে ছিলেন উল্লেখ করে আনোয়ার সাদাত বলেন, ‘সম্পত্তি নিয়ে সিভিল ডিসপোট আছে। এই সিভিল ডিসপোটকে কেন্দ্র করে মামলা হয়েছে। যে জমি নিয়ে ঘটনা সেই জমিতে আদালতের স্থিতাবস্থা আছে। এসব কারণে প্রথম মামলায় রকিব সরকারের জামিন মঞ্জুর করেন আদালত।’
পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন প্রসঙ্গে এই আইনজীবী বলেন, ‘তাদের জমি দখলের ঘটনাকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। রকিব সরকার বিদেশে থাকার কারণে উপায় না পেয়ে ফেসবুক লাইভে আসেন। তার লাইভ দেখে রকিব সরকারের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার সম্পত্তি রক্ষা করেন। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার জন্য ফেসবুকে লাইভ করেননি তিনি। মূলত তার সম্পত্তি রক্ষা করার জন্য ফেসবুকে লাইভ করেছিলেন।’
জামিন শুনানির সময় রকিব সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি আহসান উদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকারসহ কয়েকজন সিনিয়র আইনজীবী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ