1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

মা হতে চলেছেন সানা খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

মা হতে চলেছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। আগামী জুন মাসের শেষের দিকে তার কোলজুড়ে আসতে পারে প্রথম সন্তান।

এক সাক্ষাৎকারে সানা খান জানান, ‘এটি আমার জন্য নতুন এক যাত্রা। বেশ ভালো লাগছে। আমি আমার সন্তানকে কোলে নেওয়ার জন্য অপেক্ষায় আছি।’

বছর তিনেক আগে খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শক মাতিয়েছেন সানা খান। আচমকাই এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান তিনি। শুধু তাই নয়, ইসলামের পথে জীবন চালাতে বলিউডকেও বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে গত মাসেই স্বামীসহ ওমরাহ করে এসেছেন সানা খান। সৌদি আরব থেকেই তিনি জানিয়েছিলেন, বিশেষ কারণে ওমরাহ পালন করলেন তারা। আর সেই কারণটা দ্রুতই জানাবেন। খুব বেশি অপেক্ষা না করিয়ে, মা হতে যাওয়ার সুখবর জানালেন তিনি।

প্রসঙ্গত, ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সানা খান। এরপর ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি। তবে ছোট চরিত্র ও গান মিলিয়ে ৫০টির বেশি সিনেমায় দেখা গেছে তাকে। খোলামেলা রূপে পর্দায় হাজির হওয়ার জন্য বেশ আলোচিত ছিলেন এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ