1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ছাত্রশিবিরের ৩৭ নেতা-কর্মী কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১১০ Time View

ইসলামী ছাত্রশিবিরের ৩৭ নেতা-কর্মীকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার আসামিদের ৫ দিনে করে রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠান যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম।

এ সময় আসামিদের জামিনের আবেদন করেন তাদের আইনজীবী।

উভয় আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- মো. জহির, মো. বেলাল, মো. আতাউল্লাহ, মেহেদী হাসান আরিফ, নাঈম হাসান, গোলাম মর্তুজা, নাজমুল হাসান, তারিকুল ইসলাম, হাসান মিয়া, মনিরুজ্জামান মনির, রহিম ওরফে সুজন, মাহফুজুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুল হামিন, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, খায়রুল ইসলাম, মো. লাবিব, রেদওয়ান আহমেদ, শাহ পরান ওরফে হোসেইন, ঈমা মাহমুদ, মোতাসিম বিল্লাহ, ওসমান খান, শফিকুল ইমলাম, শফিউল আলম ওরফে জুয়েল, নুর নবী, রফিকুল ইসলাম, রুহুল আমিন, বেলাল মোল্লা, ফখরুল ইসলাম রুবেল, মামুন অর রশিদ তালুকদার, ইকবাল সরদার, হাসান হাওলাদার, ইয়াছিন আরাফাত, ইয়াহিয়া হাসান, রায়হান কবির ও আব্দুল লতিফ খাঁ।

রিমান্ড আবেদনে বলা হয়, এসব আসামিসহ অজ্ঞাত পরিচয় আরো ১৮০/২০০ জন আসামি রোববার সকাল সোয়া ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ৩৮৪ নম্বর মীর হাজারীবাগের করিম স্টোরের সামনে পাকা রাস্তার উপর হরতালের সমর্থনে মিছিল নিয়ে এসে সরকার বিরোধী শ্লোগান দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে ও যানবহন ভাঙচুর চালায়।

আসামিদের নাম যাত্রাবাড়ী থানায় দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ