1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

উইলেমকে বাস্তবেই ২০টি থাপ্পড় মেরেছেন এমা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

একবার দুইবার নয়, এমা স্টোন ২০ বার চড় মেরেছেন অভিনেতা উইলেম ড্যাফোকে! সম্প্রতি নিজেদের আসন্ন চলচ্চিত্রের শুটিংয়ে এই কাণ্ড ঘটিয়েছেন অভিনেত্রী। তবে উইলেম ড্যাফো নিজেই অভিনেত্রীকে আশ্বস্ত করেছিলেন এমনটা করতে।

পরিচালক ইয়োরগোস ল্যান্থিমোস সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ ঘটনাটি প্রকাশ করেছেন। তার আসন্ন সিনেমা ‘অ্যান্ড’-এ স্টোন এবং ড্যাফোকে পরিচালনা করছেন ল্যান্থিমোস।

সিনেমাটিতে একটি দৃশ্য রয়েছে যেখানে ৩৪ বছর বয়সী এমা স্টোন ক্যামেরার ওপাশে থাকা ৬৭ বছর বয়সী অভিনেতা ড্যাফোকে চড় মারেন। কিন্তু ড্যাফো তার সহ-অভিনেত্রীর দৃশ্যটি ফুটিয়ে তুলতে বাস্তবে ২০টি থাপ্পড় খেয়েছেন, যাতে অ্যাকশনটিকে পর্দায় আরো বিশ্বাসযোগ্য দেখায়।

অভিনেত্রী এমা স্টোন নিজেও টাইমসকে এ বিষয়ে জানিয়েছেন। উইলেম ড্যাফোর প্রশংসা করে স্টোন বলেছেন, ‘উইলেম ড্যাফো অসাধারন একজন অভিনেতা। তিনি অন্যদের মতো নন। সেটে তিনি দারুণ সহায়তা করেন। অনেক কিছুই শেখার আছে তার কাছে।’

আসন্ন এই চলচ্চিত্রটির প্লটটি এখনো গোপন রাখা হয়েছে। তবে ২০২২ সালের অক্টোবরে টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে সিনেমাটির শুটিং নিউ অরলিন্সে শেষ হয়েছে। এতে আরও অভিনয় করছেন জেসি প্লেমন্স, জো অ্যালউইন, মার্গারেট কোয়ালি এবং হং চাউ।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের আলোচিত চলচ্চিত্র ‘দ্য ফেভারিট’-এ ল্যান্থিমোসের পরিচালনায় কাজ করেছিলেন এমা স্টোন। সিনেমাটি ১০টি অস্কার মনোনোয়ন পেয়েছিল। স্টোন এবং র‌্যাচেল ওয়েজ উভয়েই সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। অলিভিয়া কোলম্যান রানী অ্যানের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ