1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

আমার প্রেমিকদের তালিকা দীর্ঘ, সবাই সংসার করছেন : অঞ্জু ঘোষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৫১ Time View

বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল সিনেমার নায়িকা অঞ্জু ঘোষ। দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস করছেন তিনি। বর্তমানে বেশ নিভৃতে জীবন কাটাচ্ছেন এক সময়ের পর্দা কাঁপানো এ নায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অঞ্জু ঘোষ জানান, পূজা-পার্বণ করেই সময় কেটে যাচ্ছে। আমার বাসায় দুর্গার প্রতিমা রয়েছে। আবার পবিত্র মক্কা শরিফ, খাজা বাবার ছবিও রেখেছি। মানব ধর্মের চেয়ে বড় কোনো ধর্ম নেই।

সারাজীবন লাইট-ক্যামেরা-অ্যাকশনে কাটিয়েছেন অঞ্জু ঘোষ। পেয়েছেন অসংখ্য অনুরাগীর ভালোবাসা। তবে ব্যক্তিজীবনে তিনি একা। বিয়ে, ঘর-সংসার করেননি এ নায়িকা।

নিজের লাভ লাইফ নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমার প্রেমিকদের তালিকা দীর্ঘ। এমনও সময় গেছে, আমাকে দেখার জন্য ঢাকায় আমার বাসার দরজায় সারারাত অপেক্ষা করেছে। তাদের নাম না বলি। তারা সবাই এখন সংসার করছেন। নাম বলে তাদের বিব্রত করতে চাই না।’

তিনি যোগ করেন, ‘সে সময় অনেকেই আমার পেছনে ঘুরঘুর করতো। আমি পাত্তা দিতাম না। মনে হতো, সবাই অর্থের মোহে আমাকে চাইতো।’

বিয়ে না করার কারণ হিসেবে অঞ্জু ঘোষ বলেন, বাংলাদেশের ‘ম’ আদ্যক্ষরযুক্ত একজন চিত্রনায়কের সঙ্গে আমার সত্যিকারের মন দেওয়া-নেওয়া হয়েছিল। কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তারপর আর ওই পথে যাইনি।

চলচ্চিত্র পরিচালক এফ কবীর চৌধুরীর সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘তিনি আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন। তার সঙ্গে আমার কখনও বিয়ে হয়নি। প্রথম যখন আমার প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ করি, সেটি মুক্তির আগে এফ কবীর চৌধুরী আবদার করেন, সিনেমাটি তার ড্রিমল্যান্ড প্রোডাকশন থেকে মুক্তি দিতে হবে। আমি রাজি হইনি। তখন দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। সে সময় আমার স্বাক্ষর জাল করে বিয়ের কাবিননামা বানানো হয়েছিল।’

প্রসঙ্গত, অঞ্জু ঘোষের প্রকৃত নাম অঞ্জলি। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন তিনি। ১৯৮২ সালে ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরীর ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। পরবর্তীতে ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমাটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।

২৫ বছর আগে ১৯৯৮ সালে বাংলাদেশ ছেড়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে যান অঞ্জু ঘোষ। এরপর দেশের সঙ্গে তেমন একটা যোগাযোগ নেই তার। মাঝে কয়েকবার বাংলাদেশে এসেছেন। তবে খুব বেশি সময় থাকেননি। ফিরে গেছেন কলকাতায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ