1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১২০৬ দিন পর সেঞ্চুরিখরা ঘুচল কোহলির

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৬৫ Time View

বিরাট কোহলি মাঠে নামবেন, সেঞ্চুরি উদযাপন করবেন। একসময় এমন দৃশ্যই দেখা গেছে হরহামেশা। কিন্তু ২০১৯ সালের নভেম্বরের পর থেকে যেন সব ওলট-পালট। ১০২০ দিন পর গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে শতক হাঁকিয়ে অপেক্ষার অবসান ঘটান। এরপর যেন ফিরে এলেন সেই কোহলি। তারপর ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি মেরেছেন। অবশেষে টেস্টেও তার প্রতীক্ষার প্রহর শেষ হলো।
আজ রোববার আহমেদাবাদে এলো সেই মাহেন্দ্রক্ষণ। নাথান লায়নের বলে সিঙ্গেল নিলেন কোহলি। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শকরা উল্লাসে ফেটে পড়ল। কিন্তু উদযাপনে বাড়াবাড়ি নেই ভারতীয় ব্যাটিং তারকার।
হাত ঝাঁকিয়ে উল্লাস করার পর জার্সির নিচ থেকে একটি নেকলেস বের করে তাতে চুমু খেলেন। টেস্টে ১২০৬ দিন পর প্রথম ও ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি হাঁকিয়ে এমন সাদামাটা উদযাপন!
সাদা পোশাকে কোহলি সবশেষ সেঞ্চুরি করেন ২০১৯ সালের ২২ নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে। ৩ বছর ৩ মাস ১৮ দিন পর এলো আরেকটি শতরান। চতুর্থ দিন ২৪১ বলে ৫ চারে তিন অঙ্কের ঘরে পৌঁছান ডানহাতি ব্যাটসম্যান। আগের দিন ১৪ মাস পর টেস্টে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। সেটাকে রূপ দিলেন দারুণ এক সেঞ্চুরিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ