1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

হাসপাতাল ছাড়ছেন নেইমার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৭৬ Time View

গোড়ালির সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে অস্ত্রোপচার করালেন নেইমার। কাতারের দোহায় পিএসজি তারকার সফল অস্ত্রোপচার হয়েছে। রোববার কাতার স্পোর্টস হাসপাতাল ছাড়ছেন তিনি। কিছুদিন বিশ্রাম নিয়ে শুরু হবে পুনর্বাসন।
অপারেশন থিয়েটারে নেইমারের যাওয়ার আগে পিএসজি জানায়, চার মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এই মৌসুম শেষই বলা চলে।
আসপেতার হাসপাতালের চিকিৎসকরা ৩১ বছর বয়সী তারকার মাঠে ফেরার সম্ভাব্য সময় জানাতে পারেননি। তবে তারা আত্মবিশ্বাসী যে শুক্রবারের অস্ত্রোপচার ছিল সফল।
পিএসজির মেডিক্যাল টিমের উপদেষ্টা ও আসপেতার হাসপাতালের সহকারী পরিচালক হাকিম চালাবি বলেছেন, ‘নেইমার জুনিয়রের গতকাল অস্ত্রোপচার হয়েছে, এটা সফল ছিল। এখন তিনি খুব ভালো আছেন এবং হাসিখুশি। তার কোনও ব্যথা নেই এবং অস্ত্রোপচার করা চিকিৎসকরাও খুশি।’
রোববার ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল ছাড়ছেন নেইমার। চালাবি বলেছেন, ‘কিছুদিন বিশ্রাম নেওয়ার পর তার ফিজিওথেরাপি শুরু হবে। পরে আমরা তার মাঠে ফেরার সময় বিবেচনা করব, এখন এনিয়ে কথা বলা তাড়াতাড়ি হয়ে যায়। কিছুদিন তাকে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হবে তারপর আস্তে আস্তে হালকা ভারী জিনিস তুলবেন।’
গত মাসে লিলের বিপক্ষে লিগ ওয়ান ম্যাচে সবশেষ গোড়ালির চোট পান নেইমার। ২০১৮ সালেও একই গোড়ালিতে আঘাত পান। চালাবির মতে, এই অস্ত্রোপচারের পর নেইমারের ইনজুরির ঝুঁকি অনেকটাই কমে যাবে এবং স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ