1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

‘রোনালদোর মতো পরিশ্রমী হলে ১৫টি ব্যালন ডি’অর জিততো মেসি’

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬৮ Time View

সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নে বর্তমানে মেসি ও রোনালদো এই দুটি নামই ঘুরপাক খায়। আর মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা, এই বিতর্ক দীর্ঘদিনের। রোনালদো এখন পর্যন্ত ৫টি ব্যালন ডি’অর জিতেছেন। অন্যদিকে মেসি জিতেছেন ৭টি ডি’অর। রোনালদো যা অর্জন করেছেন সবই কঠোর পরিশ্রমের মাধ্যমে। রোনালদোর মতো মেসি পরিশ্রমী হলে ১৫টি ব্যালন ডি’অর জিততো বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ প্যাট্রিক এভরা।
মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা, এই বিতর্কে সবসময় রোনালদোর পক্ষ নিয়েছেন ফরাসি লেফট ব্যাক এভরা। কাতার বিশ্বকাপ জিতে মেসি সেরার বিতর্কের অবসান ঘটিয়েছেন বলে মনে করেন অনেকেই। তবে এবারও রোনালদোকেই এগিয়ে রাখলেন এভরা। তিনি বলেন, ‘আমি মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখব তার পরিশ্রমের জন্য। মেসির প্রতিভা ঈশ্বরপ্রদত্ত, রোনালদো নিজের যোগ্যতায় সব অর্জন করেছে।’
এভরা আরও বলেন, ‘মেসি যদি রোনালদোর মতো পরিশ্রমী হতো তাহলে এত দিনে তার ১৫ টি ব্যালন ডি’অর থাকতো। আমার কাছে রোনালদোই সেরা। সে অন্য ধরনের খেলোয়াড়। কেউ চাইলে মেসিকে পছন্দ করতেই পারে। আমি এই দুই ফুটবলারের মধ্য তুলনা করতে চাই না।’
তথ্যসূত্র : দ্য মিরর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ