1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

‘শোবিজ দুনিয়ার মেয়েদের কেউ ঘরের বউ করে না’

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৭৫ Time View

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কৃতি শ্যানন কবে বিয়ে করছেন, এই প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায় সময়। সেই তিনিই শোনালেন, গ্ল্যামার জগতের মেয়েদের নিয়ে সমাজে প্রচলিত এক ভ্রান্ত ধারণার কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরো ব্যাপারটি তুলে ধরলেন কৃতি।
বরাবরই ঠোঁটকাটা স্বভাবের এ অভিনেত্রী জানান, তার বয়সি মেয়েদের অনেক সময় শুনতে হয়, শোবিজ দুনিয়ার মেয়েদের কেউ ঘরের বউ করে না, তাদের বিয়ে হয় না।
শুরুতে এই কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন কৃতি। এই ইন্ডাস্ট্রি তার জন্য নয়, এই কথাও বহুবার শুনেছেন তিনি।
কৃতি বলেন, ‘আমাকে অনেকবার বলা হয়েছে— এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়। এই দুনিয়াটাকে নিয়ে অনেকের ভাবনাচিন্তা একদম অন্যরকম। এই জগৎটা নিয়ে লোকে খুব ইতিবাচক কিছু ভাবতে পারে না। বলে, এই দুনিয়াটা গ্ল্যামারাস কিন্তু ভালো নয়। তারা এটাও বলেছেন যে, অভিনেত্রী হলে আর বিয়ে হয় না। ’
‘লুকা চুপি’ অভিনেত্রীর কথায়— ‘আমার গ্রুপের বন্ধুরা আমাকে বলেছিল, কেউ অভিনেত্রীকে বিয়ে করতে চায় না। তোরও বিয়ে হবে না। এমন নয় সেই কথাগুলো আমি সিরিয়ালসি নিয়েছিলাম। আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার জেনারেশনের মানুষও এমনটি ভাবতে পারে। ’
অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন কৃতি। চলতি বছর মুক্তি পাবে তার ‘আদিপুরুষ’ ও ‘গণপথ’ সিনেমা। ‘আদিপুরুষ’ ছবিতে তার বিপরীতে আছেন প্রভাস এবং ‘গণপথ’ ছবিতে টাইগার শ্রফ। বর্তমানে প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের প্রেম ও বিয়ের খবর বলিপাড়ায় বেশ চর্চিত বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ