1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হঠাৎ যে দেশে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৯ হাজার টাকা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে হারাল বাংলাদেশ আন্দালুসিয়ায় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো’: বাণিজ্য সম্প্রসারণের আশা ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু ভারপ্রাপ্ত থেকে এনবিআরের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আহসান হাবিব মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর ব্যাংক আলফালাহ ও এসওএস চিলড্রেনসের চুক্তি সিলেট থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি নিয়ে ঢাকায় আসছিলেন নারী আওয়ামী লীগকে একে অন্যের দিকে কেন ঠেলছে বিএনপি ও জামায়াত? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে চাকরি

সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১৬০ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার ৭ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন। মেডিকেল চেকআপের জন্যই তার  এই সিঙ্গাপুর যাওযা বলে দাবি করেছেন তার রাজনৈতিক সচিব সুনীল শুভরায়।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১.৫৫ টায় সিঙ্গাপুর এয়ারওয়েজের (এসকিউ ৪৪৭) একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।

এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন পুত্র এরিখ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাতীয় পার্টির অর্থ সম্পাদক মেজর (অব.) খালেদ আক্তার।

আগামী ১ অক্টোবর এরশাদ দেশে ফিরবেন বলে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান শুধুমাত্র চিকিৎসার জন্যই এরশাদের এই সফর। এর আগে সর্বশেষ গত রমজান মাসে মেডিকেল চেকআপের জন্য তিনি সিঙ্গাপুর যান বলে সুনীল শুভরায় জানিয়েছেন।

তবে সঙ্গে পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু যাচ্ছেন বলে অনেকেই একে চিকিৎসার নামে রাজনৈতিক সফর বলে ধারণা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ