1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হঠাৎ যে দেশে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৯ হাজার টাকা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে হারাল বাংলাদেশ আন্দালুসিয়ায় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো’: বাণিজ্য সম্প্রসারণের আশা ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু ভারপ্রাপ্ত থেকে এনবিআরের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আহসান হাবিব মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর ব্যাংক আলফালাহ ও এসওএস চিলড্রেনসের চুক্তি সিলেট থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি নিয়ে ঢাকায় আসছিলেন নারী আওয়ামী লীগকে একে অন্যের দিকে কেন ঠেলছে বিএনপি ও জামায়াত? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে চাকরি

নিউইয়র্কে সাঈদ ইস্কান্দারের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১৮৬ Time View

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোটভাই সাঈদ ইস্কান্দার আর নেই। রোববার নিউইয়র্কের ব্রুকডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহে …রাজিউন।)

নিউইয়র্ক সময় বেলা ১১টা এবং বাংলাদেশ সময় রাত নয়টার দিকে তার মৃত্যু হয় বলে বিএনপি’র একটি সূত্র জানায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, বড়বোন খালেদা জিয়া, ছোটভাই শামীম ইস্কান্দার ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সা‌ঈদ ইস্কান্দার ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

এদিকে, ভাইয়ের মৃত্যুর খবর বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কাছে পৌঁছানো হয়েছে বলে জানান তার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল। ভাইয়ের মৃত্যুর খবর শুনে তিনি মুষড়ে পড়েছেন বলে জানান মারুফ কামাল । বিএনপি চেয়ারপার্সন  দিনাজপুরে জনসভায় ভাষণ দেওয়ার পর তখন ঢাকা ফিরছিলেন।

সাঈদ ইস্কান্দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় গভীর শোক প্রকাশ ও প্রয়াতের বিদেহীঅআত্মার মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ