1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

একের পর এক অশালীন মন্তব্য, যা বললেন সায়ন্তিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৭৬ Time View

টালিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। স্যোশাল মিডিয়ার বেশ সরব এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার পোস্টে একের পর এক অশালীন মন্তব্য করেন শিলাদিত্য নামের এক ব্যক্তি। অবশেষে অশালীন মন্তব্যের জেরে ক্ষোভ উগরে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন সায়ন্তিকা।
দায়ী ব্যক্তির অ্যাকাউন্টের নাম উল্লেখ করে ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, ‘আমি আপনাকে এত গুরুত্ব দিতে চাইনি। কিন্তু আর নয়, আপনার উচিত নারীদের সম্মান করা। ‘
সায়ন্তিকার অভিযোগ, তাঁর একের পর এক পোস্টে অশালীন মন্তব্য করেছেন ওই ব্যক্তি। নিজের শেষ ইনস্টাগ্রাম পোস্টে সায়ন্তিকা তাঁর অনুরাগীদের বলেন ওই ব্যক্তির মন্তব্য পড়ে দেখতে।
প্রসঙ্গত, অভিনেত্রীর উল্লেখ করা অ্যাকাউন্টটি এখনও ‘ডিলিটেড’ দেখালেও কিছু মন্তব্য এখনও রয়েছে তাঁর পোস্টে। এত দিন বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেননি সায়ন্তিকা। তবে অভিনেত্রী বলেন, ‘অনেক সময়ে নীরবতার ভুল অর্থ বার করা হয়। ‘
ইনস্টাগ্রামে সায়ন্তিকা লেখেন, ‘আজ আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য আমি আমার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি, নোংরামির বিরুদ্ধে আওয়াজ তোলাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। নারীদের এমন অসম্মান কোনও ভাবেই সহ্য করা যায় না। ‘
তিনি আরও লেখেন, ‘আপনি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন। কিন্তু আর নয়। এবার আপনার চুপ করা উচিত। ‘
সায়ন্তিকার পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করার কথা জানান অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ