1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ফিফা বর্ষসেরা পুরস্কারে আর্জেন্টিনার জয়জয়কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View

সপ্তমবারের মতো ফিফার সেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি, সেরা কোচ লিওনেল স্কালোনি ও সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ফিফার বেস্ট অ্যাওয়ার্র্ডের আট ক্যাটেগরির চারটিই উঠেছে আর্জেন্টিনার ঝুলিতে।
ফিফা দ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শুরুতেই কিংবদন্তি পেলেকে স্মরণ। তাকে উৎসর্গ করে একটি সঙ্গীত পরিবেশন করেন ব্রাজিলিয়ান শিল্পী। অতিথিদের সারিতে এসময় উপস্থিত ছিলেন পেলের স্ত্রী মার্সিয়া আওকি।
প্যারিসে পুরস্কারের মঞ্চ প্রস্তুতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। লিওনেল মেসির হাতে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার দ্য বেস্ট তুলে দেয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় সেই আনুষ্ঠানিকতা।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়োনো মার্টিনেজ যেন বড় মঞ্চের তারকা। লিওনেল মেসিদের সঙ্গে অনেকটা আলো কেড়ে নেন মার্টিনেজ। হয়েছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষক।
এদিকে প্যারিসে এসেই সুখবর পেলেন লিওনেল স্কালোনি। ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনা কোচের দায়িত্ব নিশ্চিত করে ফিফার মঞ্চে উঠেন পুরষ্কার নিতে। কাতারে বিশ্বকাপ জেতানোর সুবাদে বেস্ট কোচের পুরষ্কার জিতেছেন স্কালোনি।
আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয় দেখেছেন পাসকুয়াস। তাইতো বেস্ট ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও পেয়ে গেলেন আর্জেন্টিনার এই সমর্থক।

এদিকে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতলেন আলেক্সিয়া পুতেয়াস। ইংলিশ ফুটবলার বেথ মিড ও যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মর্গ্যানকে হারিয়ে পুরস্কারটি জিতলেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পুতেয়াস। ২০২১ ও ২০২২ সালের ব্যালন ডিঅরও জিতেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।
এ ছাড়া ফিফার বর্ষসেরা গোলের জন্য ‘পুসকাস অ্যাওয়ার্ড’ পেয়েছেন পোল্যান্ডের মারচিন ওলেকসি। বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের সারিনা উইগমান। ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছেন জর্জিয়ান লুকা লোশোভিলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ