1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত হরমুজ প্রণালি নিয়ে মোজতবা খামেনির নতুন বার্তা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ১ হাজার উক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার

টেইলরকে পেছনে ফেলে নতুন রেকর্ড উইলিয়ামসনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৩ Time View

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রস টেইলরকে পেছনে ফেলে দেশটির পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক এখন কেন উইলিয়ামসন। ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করেন তিনি। এই ইনিংস খেলার মধ্য দিয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হন এই ব্যাটার।
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়ামসনের রান এখন ৯২ ম্যাচে ৭৭৮৭। ১১২ ম্যাচে টেইলর করেছিলেন ৭৬৮৩ রান। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ব্যাট হাতে প্রথম তিন ইনিংসে দুই অংকের কোটাও স্পর্শ করতে পারেননি উইলিয়ামসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ০ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৪ রান ।
টানা তিন ইনিংসের ব্যর্থতায় রান খড়ায় ভুগছিলেন উইলিয়ামসন। অবশেষে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ২৮২ বল খেলে ১২টি চার মারেন উইলিয়ামসন। এই ইনিংসের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান এই ডানহাতি ব্যাটার।
৯২ টেস্টে ২৬টি সেঞ্চুরি, ৩৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। তার ব্যাটিং গড় ৫৩ দশমিক ৩৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ