1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৭ Time View

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ইংলিশ ক্রিকেটাররা। এসময় তাদের স্বাগত জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।
আগামী ১ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ।
এছাড়া মার্চের ৩ ও ৬ তারিখ দুই ওয়ানডে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্যদিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ