1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশের কৃষকরাও এখন স্মার্ট হচ্ছে : নৌপ্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬২ Time View

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও এখন স্মার্ট হচ্ছে। সনাতন পদ্ধতিতে চাষাবাদ করার দিন শেষ এখন আধুনিক প্রযুক্তিতে কৃষিকাজ করে অল্প সময়ে ও সাশ্রয়ের ফলে কৃষকরা লাভবান হচ্ছে।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে খাদ্য চাহিদার যোগান আরো সমৃদ্ধ হচ্ছে। আবাদি জমির পরিমাণ কম হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকরা অধিক ফলন ফলাতে পারছে। জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্য স্বয়ংসম্পন্ন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও তেল পাচ্ছে। অথচ বিএনপির আমলে কৃষকরা সারের জন্য জীবন দিয়েছিল। আমরা কৃষকের দোড় গোড়ায় সারসহ সকল কৃষিপণ্য পৌঁছে দিচ্ছি। আজকের এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করা হল।
আজ ২৩ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল ৮টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের উদয় সোকোয়া গ্রামে ৫৮ জন কৃষকের মাঝে ৫০ একর জমিতে আধুনিক রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বরো রোপণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নয়ন কুমার সাহা।
এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন, কৃষকলীগের সভাপতি মাইনউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন নাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ