1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত হরমুজ প্রণালি নিয়ে মোজতবা খামেনির নতুন বার্তা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ১ হাজার উক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার

শেষের দুই গোলে ম্যান ইউর জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৪ Time View

আক্রমণ পাল্টা-আক্রমণে লড়াই হলো জমজমাট। একের পর এক সেভ করে লিডস ইউনাইটেডকে হতাশ করলেন দাভিদ দে হেয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে বাধ সাধল ক্রসবার। তবে শেষ দিকে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে দারুণ জয় তুলে নিল এরিক টেন হাগের দল। প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় লিডস ইউনাইটেড। প্যাটট্রিক ব্যামফোর্ডের প্রচেষ্টা পা দিয়ে ফিরিয়ে জাল অক্ষত রাখেন দাভিদ দে হেয়া।
২০তম মিনিটে সুযোগ আসে সফরকারীদের সামনে। ব্রুনো ফের্নান্দেসের নিচু শট লক্ষ্যে থাকেনি। ৪৪তম মিনিটে আরেকটি দারুণ সেভ করেন দে হেয়া। সামারভিলের শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ওয়ান-অন-ওয়ানে ফের্নান্দেসের শট ফিরিয়ে দেন লিডস ইউনাইটেডের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকবার সামারভিলকে গোলবঞ্চিত করেন দে হেয়া। ৬৩তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন দিয়োগো দালোত। সফরকারী ডিফেন্ডারের শট ক্রসবার কাঁপায়। ৭৮তম মিনিটে সামারভিলের আরেকটি প্রচেষ্টা ফিরিয়ে দেন দে হেয়া।
৮০তম মিনিটে ডেডলক ভাঙেন র‌্যাশফোর্ড। লুক শর ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড।
চার মিনিট পর দারুণ ফিনিশিংয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন গারনাচো। ভাউট বেহর্স্টের পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। শেষ দিকে র‌্যাশফোর্ড আবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ