1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পাঁচ বছরের ক্যারিয়ারে পাঁচ শহরে রাশমিকার ফ্ল্যাট! শুনে যা বললেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৯ Time View

২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে পর্দায় অভিষেক হয় ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার। এরই মধ্যে ‘পুষ্পা’ সিনেমার কারণে তার খ্যাতি ছড়িয়েছে ভারতের বাইরেও।
সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, মাত্র ৫ বছরে ক্যারিয়ারে ৫ টি শহরে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক হয়েছেন রাশমিকা।
রাশমিকাকে নিয়ে এক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে এমন দাবি করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘আপনি কি জানেন? মাত্র ৫ বছরের ক্যারিয়ারে, রাশমিকা ৫টি ভিন্ন জায়গায় ৫টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। হায়দরাবাদ, গোয়া, মুম্বাই, কুর্গ ও বেঙ্গালুরুর। ২০২১ সালে রাশমিকা বারবার সম্পত্তিতে বিনিয়োগ করেছেন।’
এই পোস্টটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়াই। যা চোখ এড়ায়নি রাশমিকারও। ওই পোস্টটির কমেন্টে কান্নার ইমো জুড়িয়ে দিয়ে অভিনেত্রী লেখেন, ‘এটা যদি সত্যি হত।’ তার এই কমেন্টেই স্পষ্ট এটা সম্পূর্ণ গুজব।
আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা’ সিনেমায় শ্রীভাল্লি চরিত্রে অভিনয় করে এখন জনপ্রিয়তার তুঙ্গে রাশমিকা। এর আগে বিজয় দেবেরাকোন্ডা বিপরীতে হিট তেলেগু সিনেমা ‘গীত গোবিন্দম’ (২০১৮) এবং মহেশ বাবুর সঙ্গে ‘সারিলেরু নেকেভভারু’তে (২০২০) অভিনয় করেন রাশমিকা।
সম্প্রতি মুক্তি পেয়েছে থালাপতি বিজয়ের সঙ্গে তার অভিনীত তামিল সিনেমা ‘ভারিসু’। এদিকে ২০২২ সালে অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তা অভিনীত বিকাশ বেহেল-এর ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাশমিকার। এছাড়াও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নেটফ্লিক্সের হিন্দি সিনেমা ‘মিশন মজনু ’তেও অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ