1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আগামী সপ্তাহে বাগদান সারবেন প্রভাস-কৃতি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৮ Time View

মাঘ মাস মানেই বলিউড তারকাদের বিয়ের মৌসুম। এই যেমন দুই দিন হলো বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এবার শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে বাগদান সারবেন দক্ষিণি তারকা প্রভাস ও বলিউড সুন্দরী কৃতি শ্যানন।
ভক্তদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন চলচ্চিত্র সমালোচক উমর সান্ধু। মুহূর্তের মধ্যেই ভাইরাল সেই টুইট। টুইটারে তিনি লিখেছেন, ‘আগামী সপ্তাহেই আংটি বদল করতে চলেছেন বহু চর্চিত প্রভাস-কৃতি জুটি। মালদ্বীপে বাগদান সারবেন তারা।’
সম্প্রতি একই ছবিতে ধরা দিয়েছেন এই তারকা জুটি। ‘আদিপুরুষ’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন কৃতি। আর সেই থেকে নাকি চুটিয়ে প্রেম করছেন এই জুটি, এমনটা জানা গিয়েছিল অনেকদিন আগেই।
‘ঝালাক দিখলা যা’ রিয়েলিটি শোতে গিয়ে, এ বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন বরুণ ধাওয়ান। তারপর থেকে সকলের মনেই বাড়তে থাকে জল্পনা। যদিও সেসময় কৃতি জানিয়ে দিয়েছিলেন, প্রভাসের মধ্যে তার ভালোবাসার সম্পর্ক নেই। এমনকি বরুণ ধাওয়ান মজা করেছে বলেও জানিয়েছিলেন তিনি।
পর্দায় তারকারা একসঙ্গে দুটি বাঁধলেই নানান জল্পনা শুরু হয়ে যায় ইন্ডাস্ট্রিতে। যদিও পর্দার প্রেম বাস্তবে গড়াতেও খুব বেশি সময় লাগে না। সম্প্রতি পাওয়া গেছে এমনই এক উদাহরণ। আদৌ প্রভাস-কৃতি একসাথে নতুন জীবন শুরু করবেন নাকি কেবলমাত্র গুজবই ছড়াচ্ছে চারিদিকে—তা সময়ই বলে দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ