1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ক্ষমা চাইলেন অপু!

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৮ Time View

ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। কয়েক বছরের মাথায় তাঁদের দু’জনের দুটি পথ দু’দিকে বেঁকে যায়। আলাদা হলেও তাঁদের ছেলে আব্রাহাম খান জয়ের দেখাশোনার বিষয়টা দু’জনেই দেখেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে ক্যারিয়ার, শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক ও শাকিবের পরিবার নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।
বিচ্ছেদের পর অপু বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব ও তার পরিবার সম্পর্কে নানা অভিযোগ তুলেছিলেন। তাও প্রায় ছয় বছর হয়ে গেছে। ছয় বছর পর অপু বুঝতে পেরেছেন-শাকিব ও তার পরিবার নিয়ে নেতিবাচক কথা বলাটা ঠিক হয়নি সেসময়।
অপু বিশ্বাস বলেছেন, ‘অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলো বলেছিলাম, ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি তাদের (শাকিব খান ও তার পরিবার) কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান তাদের পেয়েছি, আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন…। ’
অপু বলেন, ‘আসলে আজ শাকিব যদি আমার পাশে না থাকত, তা হলে এই অপু বিশ্বাস হত না। সহ অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে। ’
দু’জনের সম্পর্ক যেমনই থাকুক, সন্তানের জন্য তারা একজন আরেকজনকে যথেষ্ট সম্মান করেন। অপুর মতে জয় যেন বিষয়গুলো বুঝতে না পারে সেদিকে দু’জনেরই নজর থাকে সব সময়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ