1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

পাঠান সিনেমার আয় ১১০০ কোটি ছাড়িয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০২ Time View

দীর্ঘ বিরতির পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফিরেছেন শাহরুখ খান। গত ২৫ জানুয়ারি থেকে বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে। ১৩তম দিনেও বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার তাণ্ডব চলেছে।
বলি মুভি রিভিউজ জানিয়েছে, ১৩ দিনে ভারতের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ‘পাঠান’-এর অবস্থান সপ্তম। ১৩তম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৯ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪৩৮.৯ কোটি রুপি। ১৩তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮৫৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১০৫ কোটি ২৬ লাখ টাকার বেশি।
ভারতের সর্বোচ্চ আয় করা বাকি ছয়টি সিনেমা হলো— দঙ্গল (প্রথম), বাহুবলি টু (দ্বিতীয়), ট্রিপল আর (তৃতীয়), কেজিএফ টু (চতুর্থ), সিক্রেট সুপারস্টার (পঞ্চম), বজরাঙ্গি ভাইজান (৬ষ্ঠ)।
বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সমস্ত সিনেমার (হলিউডসহ) মধ্যে ‘পাঠান’ বিশ্বব্যাপী ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। ২০২৩ সালে নাম্বার ওয়ান সিনেমা ‘পাঠান’।
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ