1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘ভারতের টম ক্রুজ,’ বলায় চটেছেন শাহরুখভক্তরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৪ Time View

‘পাঠান’-এর সাফল্য ভারতের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে পৌঁছে গেছে। এর কারণ হলো অনেকের ধারণা ছিল না যে- একটি হিন্দি অ্যাকশন সিনেমা এভাবে বিশ্ব জুড়ে বিভিন্ন সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙতে পারে।
এ নিয়ে প্রতিবেদন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক তথা সমালোচক স্কট মেন্ডেলসন শাহরুখ খানকে ভারতের টম ক্রুজ বলেছেন। বিষয়টিকে ভালোভাবে দেখছেন না শাহরুখের ভক্তরা।
সাংবাদিক লিখেছিলেন, ভারতের টম ক্রুজ টম শাহরুখ খান ব্লকবাস্টার ‘পাঠান’ দিয়ে বলিউডকে বাঁচিয়ে দিলেন। শাহরুখের ভক্তদের দাবি, এভাবে তুলনা করে শাহরুখকে ছোট করার চেষ্টা ঠিক নয়। একজন মন্তব্য করেছেন, শাহরুখ শাহরুখই। তিনি ভারতের টম ক্রুজ নন। বরং জাতীয় গর্ব। সিনেমার বাইরেও তিনি একজন মানুষ।
আরেক জন লিখলেন, শাহরুখ সেরাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠদের মধ্যে সেরা। চিরকালীন!! যদিও আমি টমকে পছন্দ করি, আমি কিছু মনে করব না আপনি যদি তাকে আমেরিকান শাহরুখ খান বলে সম্বোধন করেন।
আরও অনেকেই দুই নায়কের মধ্যে এই তুলনার বিরোধিতা করেছেন। এক ভক্ত সাংবাদিককে উদ্দেশ্য করে লিখেছেন- হলফ করে বলতে পারি জীবনে বলিউড সিনেমা দেখেননি, তাই এ কথা লিখছেন। যদি দেখতেন জানতেন, শাহরুখ খান টম ক্রুজের চেয়ে অনেক অনেক বেশি কিছু। হলিউডের সঙ্গে তুলনাই চলে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ