1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

শনিবার থেকে ‘স্ক্যান্ডাল’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২
  • ১৭২ Time View

শোবিজ নামের চোখ ধাঁধানো বিশ্বাস-অবিশ্বাসের দুনিয়ায় স্ক্যান্ডাল খুবই পরিচিত শব্দ। সারাবিশ্বেই শোবিজের সেলিব্রেটিদের নিয়ে স্ক্যান্ডাল নিউজ হয়, পাঠকরা সেই নিউজগুলো পছন্দ করেন বলে মিডিয়ারও এ ধরনের নিউজের ব্যাপারে আগ্রহ ও উৎসাহ প্রবল।

কিন্তু এই স্ক্যান্ডাল নিউজ একজন শিল্পীর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে, কতটা সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে সেই অকথিত গল্পটা কেউ জানে না। এসব গল্প চিরকালই চারদেয়ালে বন্দি থেকে যায়। সেই গল্পগুলোই তুলে ধরার চেষ্টায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘স্ক্যান্ডাল’ । পাশাপাশি শিল্পের বাইরে শিল্পীর বেপরোয়া জীবনের করুণ পরিণতিও তুলে ধরা হয়েছে এ নাটকটিতে।

আহমেদ শাহাবুদ্দীন রচিত ও সৈয়দ শাকিল পরিচালিত এটিএন বাংলার নতুন ধারাবাহিক নাটক ‘স্ক্যান্ডাল’ প্রচারিত হবে ২২ সেপ্টেম্বর রাত ১১টায়।

নতুন এ ধারাবাহিকে অভিনয় করেছেন পীযুষ বন্দ্যোপাধ্যায়, নাসিমা খান, ডলি জহুর, চিত্রলেখা গুহ, আজিজুল হাকিম, শামস সুমন, মাহমুদ সাজ্জাদ, ইলোরা গহর, জয়শ্রী কর, মীর সাব্বির, রুমানা, আরফান, হোমায়ারা হিমু, স্বাগতা, শাহরিয়ার শুভ, আলিশা প্রধান, সীমানা, বিনয় ভদ্র প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ